‘আমাদের সিভিল সার্জন, আমাদের গর্ব’ মন্তব্য করলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।
শনিবার (২ জানুয়ারি) নতুন বছরের ১ম কর্মদিবসে ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ মইনুল আহসান এর সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন পরবর্তী রাতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
ডা. সায়েমুল হুদা জানান, আজ (শনিবার) ছিলো সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন বছরের প্রথম কর্মদিবস। সকালে ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ মইনুল আহসান স্যার স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, স্টাফ এবং রোগীদের মাঝে ইংরেজি নতুন বছরের ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে আমরাও স্যারকে ফুলেল শুভেচ্ছা জানাই।

এই ধরনের আনন্দঘন পরিবেশ সবার কর্ম উদ্দীপনা বাড়ায় উল্লেখ করে ডা. সায়েমুল হুদা আরও বলেন, সিভিল সার্জন মহোদয়ের এই অনুপ্রেরণামূলক উষ্ণ কর্মকান্ড, আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সেবা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছি, আমাদের বর্তমান কর্মকান্ডকে আরও গতিশীল এবং বেগবান করবে।

প্রসঙ্গত, ঢাকা জেলার সিভিল সার্জন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে এই প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকম পরিদর্শন করেন। এসময় বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগীদের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যা থাকলে সেগুলো অবগত হন। পরে এই প্রতিষ্ঠানের চিকিৎসক এবং স্টাফদেরকে নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্য সেবা প্রদানের মতো প্রথম সারির ফ্রন্ট-লাইন যোদ্ধার ভূমিকা নিরলসভাবে পালনের আহবান জানান।
বার্তাবাজার/এ.আর