প্রাণঘাতী করোনার নতুন ধরণ পাওয়ায় আগেই লকডাউন হয়ে যাওয়া ব্রিটেনের সাথে এবার সব ধরণের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে তুরস্ক। তুরস্কের জাতীয় পতাকা নিয়ে চলাচল করা জাতীয় বিমান সংস্থা টারকিস এয়ারলাইন্স এখন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্রিটেনের সাথে কোনো ফ্লাইট পরিচালনা করবে না।
শনিবার (২ জানুয়ারি) দেশটির বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সি তাদের এক খবরে এই তথ্য জানিয়েছে।
জানা যায়, এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত থাকবে সকল ধরণের ট্রানজিট ফ্লাইট। তুরস্ক থেকে যুক্তরাজ্য কিংবা যুক্তরাজ্য থেকে তুরস্ক এবং অন্য দেশে বিমান চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে দেশটির স্বাস্থ্য বিষয়ক মন্ত্রি ফাহেরেটিন কোজা জানান, যুক্তরাজ্য থেকে আসা সর্বশেষ ফ্লাইটের ১৫ যাত্রীর দেহে পাওয়া গেছে নতুন করোনাভাইরাস। তাই সেখান থেকে কোনো যাত্রী যাতে না আসতে পারে তার জন্যই এই নিষেধাজ্ঞা।
বার্তাবাজার/এসজে