শত্রুতার জেরে গরু-ছাগল পুড়িয়ে হত্যা!

বগুড়া সদর উপজেলায় পুর্ব শত্রুতার জেরে দেয়া আগুনে পুড়ে মারা গেছে ৩টি গরু ও ১টি ছাগল।শুক্রবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নরুইল পশ্চিম পাড়া গ্রামের হাবিবুর রহমান ঠান্ডার গোয়াল ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুর্ব শত্রুতার জেরে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

জানা যায়, কাজী নুরুইল পশ্চিম পাড়া গ্রামের মৃত মজিদতুল্লাহর ছেল হাবিবুর রহমান ঠান্ডার গোয়ালে ৪টি বিদেশি গরু ও একটি ছাগল ছিল। শুক্রবার রাতে গোয়ালে আগুন দেখতে পায়। স্থানীয়রা মিলে আগুন নেভানোর সময় পুড়ে মারা যায় ৩টি গরু ও ১টি ছাগল।

এ বিষয়ে হাবিবুর রহমান ঠান্ডা জানান, অবশ্যই কেউ না কেউ শত্রুতা করে তার গোয়ালে আগুন দিয়েছে। ৩টি গরু ও একটি ছাগল পুড়ে মরার পাশাপাশি মারাত্মক দগ্ধ হয়েছে আরও একটি গরু। এতে তার ক্ষতি হয়েছে ৫ লাখ টাকারও বেশি। কেউ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। এসময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর