ব্রাহ্মণবাড়িয়ায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল থেকে বিকাল পর্যন্ত চলা সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরাম ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ ছালাহ উদ্দিন চৌধুরী, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মেহেদী মাহমুদ আকন্দ প্রমূখ।

এ সময় বক্তারা, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষিত যুব সমাজ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মানোন্নয়নে শিক্ষকদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। পরে শিক্ষকদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।

সেমিনারে ৫৬ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিগন অংশগ্রহন করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর