স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রয়োজন অর্থনৈতিক মুক্তি: শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য প্রয়োজন অর্থনৈতিক মুক্তি এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির উপযোগী দক্ষ মানব সম্পদ। কারিগরি শিক্ষা দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করে জাতীয় অর্থনৈতিক মুক্তিতে বিশেষ ভূমিকা পালন করতে পারে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে মুজিববর্ষ উপলক্ষে কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কোনো রাজনৈতিক দলের গণ্ডির মধ্যে আবদ্ধ নন, তাঁকে জাতীয়ভাবে ধারণ করতে হবে। স্বাধীনতার সুফল পেতে হলে জাতির পিতার দর্শনকে বিবেচনায় নিয়ে দেশ পরিচালনা করতে হবে। তিনি আরো বলেন, মুজিববর্ষে সরকার বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার
চেষ্টা করছে ।

শিক্ষা উপমন্ত্রী বলেন, বর্তমান সরকার সারা দেশে অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ড গ্রহণ করেছে যার সফল বাস্তবায়নের জন্য দরকার প্রযুক্তিনির্ভর কারিগরি শিক্ষায় পারদর্শী জনবল। জীবনব্যাপী অব্যাহত শিক্ষার
মাধ্যমে নতুন নতুন দক্ষতা সৃষ্টির জন্য যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা বোর্ডের সচিব ড. মোঃ জাহেদুল হাসান ও চেয়ারম্যান ডক্টর মোরাদ হোসেন মোল্লা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর