কুড়িগ্রামের উলিপুরে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে উলিপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে সংগঠনের উপজেলা শাখার চেয়ারম্যান বিষাদ চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও উপজেলা ব্যবস্থাপক আব্দুর রউফের সঞ্চালনায় আলোচনা ও সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি:(কালব্) এর ক অঞ্চলের ডিরেক্টর মো: একরামুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রোগাম অফিসার মোঃ সাদেকুল ইসলাম, মো: মাহফিল হক, শেখ মো: আসাদ-উ-দৌলা-মাসুদ, মঞ্জুরুল ইসলাম, গোলজার হোসেন, রেজাউল করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিগত বছরের বার্ষিক আয়-ব্যয় হিসাব নিরূপন করা হয়। শেষে সদস্যদের মাঝে রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এ.আর