মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন’র (র্যাব) সেবা সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) দুপুরে সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে র্যাব-১২ ক্যাম্পের আয়োজনে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন মাদীনাতুল উলুম কাউমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে এ খাবার বিতরণ করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন র্যার-১২ এর অতিঃ ডিআইজি মো. রফিকুল হাসান গনি এবং অন্যান্য অফিসার বৃন্দ। এসময় অত্র মাদ্রাসার সভাপতি মো. শাহজামাল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়া ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্য দোয়া মাহফিল ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়। র্যাব’র এই সেবা সপ্তাহ শুরু হয়েছে ১ জানুয়ারি। শেষ হবে আগামী ১১ জানুয়ারি।
বার্তাবাজার/এ.আর