পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক: পুলিশ সুপার মহিবুল

পুলিশ জনগনের বন্ধু হয়ে কাজ করবে সর্বদা। সাধারন জনগণ যাতে কোন পুলিশ সদস্য দ্বারা হয়রানি স্বীকার না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানানপাবনার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

আজ (শনিবার) বিকেলে পাবনায় নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম এর পাবনায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ ও সমাজ থেকে সকল অপকর্ম, মাদকদ্রব্য, সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকাও অতুলনীয়। কারন পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। এ সময় তিনি পাবনায় কর্মরত সকল সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, সংবাদপত্র পরিষদের সাধারন সম্পাদক শহিদুর রহমান শহিদ, কল্যাণ সম্পাদক মাহবুব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানাসহ পাবনায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর