গাংনীর উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: এমপি খোকন

গাংনীর উন্নয়নের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

আজ (শনিবার) দুপুর ২ টায় গাংনী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে এ সহযোগিতা কামনা করেন তিনি।

খোকন বলেন, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা মেহেরপুর। কৃষির উপর নির্ভর করেই জেলার অর্থনীতির ভীত তৈরী হয়েছে। কৃষিকে আধুনিকায়ন ও কৃষকের সন্তানদেরকে মানবসন্তান হিসেবে গড়ে তুলতে হবে। কৃষিকাজের উন্নয়নে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সস্মুখ জ্ঞান নিতে হবে। শুধু ধান পাট নয়,অর্থকারী ফসল মালটা, কমলা, ড্রাগন বা নতুন নতুন ফসলের চাষ করতে হবে।

এম.পি বলেন, সংসদে আমি একাধিকবার বিশ্ববিদ্যালয়ের দাবী জানিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে মেহেরপুর জেলাবাসীর জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন। এগিয়ে নিতে হবে কৃষি সেক্টরকে। কৃষির উন্নয়নে গাংনীতে ইতোমধ্যে ১৪ টি হারভেস্টর মেসিন দেয়া হয়েছে।

গাংনীর উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন ইতোমধ্যে গাংনী উপজেলার দুটি নদী খনন করা হয়েছে। এছাড়া অন্যান্য
নদী-নালা, খাল-বীল খনন ও পানি উন্নয়ন বোর্ডের অফিসের জন্য বার বার দাবী জানিয়েছি। মেহেরপুর জেলায় পানি উন্নয়ন বোর্ডের একটি অফিস বরাদ্দ দিয়েছে সরকার। আগামী মাসে মেহেরপুরের বামনপাড়া মোড়ে বিভাগীয় অফিস উদ্বোধন করা হবে। এতে সারাবছর জেলায় নদী নালার খনন কাজ করা হবে।

তিনি বলেন অল্পদিনের মধ্যে দুটি বাইপাস সড়কের দাবী চেংগাড়া ধর্মচাকী হয়ে হিজলবাড়িয়া সাহারবাটি হয়ে গাড়াডোব পর্যন্ত এবং এবং খলিশাকুন্ডী, রাজাপুর, কামারখালী সিন্দুরকোটা হয়েরতেরাইল পর্যন্ত ১৪ কিলোমিটার প্রশস্ত বাইপাস সড়ক নির্মান হবে। উপজেলার ৫০ টি প্রাথমিক বিদ্যলয়ের ভবনের কাজ, ৩৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ ও ৬ টি মাদ্রাসার ৪ তলা ভবনের কাজ চলছে।

গ্রামাঞ্চলের হাট বাজারগুলোর উন্নয়ন, ২৭ টি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ কাজ শুরু হয়েছে। এগুলো শেষ হলে আমাদের ছেলে মেয়েরা শিক্ষার পরিবেশ পাবে। শিক্ষা ছাড়া জাতী উন্নত হবেনা। ভাল কাজ করতে মান সম্মত শিক্ষিত মানুষ পাবে।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা মনিরুজ্জামান আতু।

সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কাননের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএন পাভেল, সিনিয়র সাংবাদিক হারুন আর রশিদ রবি, আবুল কাশেম অনুরাগী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাসুদ রানা প্রমুখ।

এর আগে প্রধান অতিথি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি কে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া শিক্ষা ক্ষেত্রে অবদান রাখায় শেরে বাংলা একে ফজলুল হক গোল্ড মেডেল অর্জন করায় প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম অনুরাগীকে প্রেসক্লাবের পক্ষে ফুলের তোড়া তুলে দেন এমপি সাহিদুজ্জামান খোকন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর