যশোরের শার্শায় রামদা দিয়ে কুপিয়ে মুক্তার আলী (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি হলেন- শার্শা থানাধীন অগ্রভুলাট গ্রামের মৃত শাহ আলীর ছেলে মুক্তার আলী(৫৫)।
জানা যায়, উপজেলার অগ্রভুলাট গ্রামের উত্তরপাড়ায় প্রতিবেশী মামার সাথে শনিবার বিকেলে মুক্তারের ঝগড়া হয়। এ সময় একই গ্রামের মাজহারুল ইসলাম ও তার দুই ছেলে মামুন ও মাসুম এসে রামদা দিয়ে গলায় এলোপাতাড়ি ভাবে কোপ মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
যশোর গোয়েন্দা পুলিশের ডিআইও আমিনুর রহমান মুক্তার হোসেন বার্তা বাজারকে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠিয়েছেন।
বার্তাবাজার/এ.আর