মুম্বাই হামলার প্রধান হোতা পাকিস্তানে গ্রেফতার

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালে সিরিজ হামলার মূল খলনায়ক জাকিউর রহমান লাখবিকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে। জঙ্গি কর্মকাণ্ডে অর্থদাতা হওয়ার দায়ে শনিবার (২ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। এর আগে মুম্বাই হামলার ঘটনায় ৭ বছর কারাগারে থেকে ২০১৫ সালের এপ্রিলে তিনি জামিনে মুক্ত হয়েছিলেন।

পাকিস্তান সরকার লাখবিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কখন ও কোন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তা স্পষ্ট করে কিছুই বলা হয়নি।

পাকিস্তানের কাউন্টার টেরোরিজম বিভাগ জানায়, জঙ্গি কার্যকলাপ চালাতে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছিল লাখবি। এই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে।

আন্তর্জাতিক জঙ্গি হিসাবে তালিকাভূক্ত লাখবি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী হিসাবে কাজ করেছেন। সেদিন পাকিস্তানের ১০ জঙ্গির হামলায় শহরটির একাধিক স্থানে ১৬৬ জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৩০০ জনের মত।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর