তৃতীয় ধাপে বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির দলী মনোনয়ন পেয়েছেন মতিয়ার রহমান মতিন। তবে তার প্রতিদ্বন্ধী হিসাবে অন্য প্রার্থির পাশাপাশি তার স্ত্রী ফৌজিয়া খানমও আছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান কবিরের কাছে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন। তবে স্বামীর বিপক্ষে ভোটে লড়ার প্রস্তুতি নেওয়ার বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনার ঝড়।
এ বিষয়ে ফৌজিয়া খানম জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মেয়র পদে দায়িত্বপালন করেছেন । স্বামীর নিষ্ঠা ও জনসেবা করা দেখে তারও ইচ্ছা হয়েছে মেয়র হিসাবে জনগণের পাশে থাকার। সবকিছু ঠিক থাকলে শেষ পর্যন্ত তাকে ভোটের মাঠে পাওয়া যাবে বলেও জানান তিনি।
ফৌজিয়া খানমের স্বামী মতিয়ার রহমান মতিন জানান, তার শখ জেগেছে নির্বাচনে প্রার্থী হওয়ার তাই আর না করতে পারিনি।
তবে ভিন্ন কথা বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম প্রামাণিক বলেন, বিএনপি প্রার্থীর নামে একাধিক মামলা রয়েছে। মনোয়ন আচাই কালে যদি এসব কারণে তারটা বাতিল হয়ে যায়, সেই ভাবনা থেকেই স্ত্রীকে প্রার্থী হিসাবে রেখেছেন।
ফৌজিয়া খানমের প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান কবীর বলেন, মেয়র পদে যে ৬ প্রার্থী মনোনয়ন দিয়েছেন তার মাঝে বিএনপির প্রার্থী মতিয়ার রহমান মতিন ও তার স্ত্রীও আছেন।
প্রসঙ্গত, আগামি রোববার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই বাচাইয়ের পর ১০ জানুয়ারি তা প্রত্যাহারের শেষদিন বলে তফসিলে উল্লেখ করা আছে। ৩০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই পৌরসভায়।
বার্তাবাজার/এসজে