চলমান রোহিঙ্গা সংকট নিরসণে ২০১৯ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমারের পক্ষ ত্যাগ করে ৯টি দেশ। এগুলো হলো- নামিবিয়া, ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, কেনিয়া, সলোমন দ্বীপপুঞ্জ ও পালাউ।
জানা যায়, ২০১৯ সালে মিয়ানমারে রোহিঙ্গা ও সংখ্যালঘু নির্যাতনের প্রস্তাবের বিপক্ষে বা পক্ষে না গিয়ে ভোট দিয়েছিল দেশ নয়টি। এবার তারা সবাই পক্ষে অবস্থান নিয়েছে।
এ বিষয়ে বিশ্লেষণ করে জাতিসংঘের আনান কমিশনের সদস্য ও নেদারল্যান্ডসের কূটনীতিক লেটেশিয়া ভ্যান্ডেন অ্যাসাম লিখেন , ২০১৯ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে ৯টি দেশ তাদের অবস্থান বদলে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে জাতিসংঘের প্লেনারি অধিবেশনে প্রায় একই প্রস্তাবে ‘কোনো পক্ষে নেই’ অবস্থান থেকে সরে ভোট দিয়েছে পক্ষে। বাংলাদেশসহ ১৩০টি দেশ এই প্রস্তাবের পক্ষ নেয়।
এদিকে মিয়ানমার, বেলারুশ, চীন, লাওস, ফিলিপাইন, কম্বোডিয়া, জিম্বাবুয়ে, বেলারুশ ও ভিয়েতনাম এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। এখনও ভারত, জাপানসহ ২৫ দেশ কোনো অবস্থানে যায়নি।
বার্তাবাজার।এসজে