কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালীতে হামলা করেছে পুলিশ।
শনিবার সকালে মাদারীপুর জেলা শহরের পুরানবাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধা ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকিরের নেতৃত্বে একটি র্যালী বের করা হলে পুলিশি হামলার কারনে পন্ড হয়ে যায়।
ঘটনাস্থল থেকে মোঃ সুমন, মোঃ হাসান, ছোট জাকির, রুহুল আমিন বেপারী, মোঃ শামীম শেখ, মোঃ খালিদ বেপারী, মোঃ আবুল হাসান বেপারীসহ ৯ জনকে গ্রেফতার করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
বার্তাবাজার/পি