ভারতের বিতর্কিত জুম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। তবে সন্ত্রাসীরা তাদের গ্রেনেড লক্ষ্যভেদ করতে না পারায় ভারতীয় বাহিনীর কেউ হতাহতের শিকার হয়নি।
শনিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় সকালে পুলওয়ামার ত্রাল এলাকার একটি বাজারে এই ঘটনা ঘটে।
জানা যায়, ত্রাল বাজারের কাছে বাসস্ট্যান্ডে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে মারে সন্ত্রাসীরা। এসময় রাস্তায় টহল দিচ্ছিল আধাসামরিক এই বাহিনিটি। সন্ত্রাসীদের ছোঁড়ে মারা গ্রেনেড নিরাপত্তা কর্মীদের উপর না পড়ে একটি দোকানে বিস্ফোরিত হয়।
স্থানীয় পুলিশ জানায়, গ্রেনেড হামলায় স্থানীয় ৮ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মাঝে ২ জন বাদে বাকি সবার অবস্থা খুবই গুরুতর। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের কর্মকর্তা সঞ্জিব ত্রিভেদি জানান, আহতদের অবস্থা এখনও কিছু বলা যাচ্ছে না। হামলাকারী সন্ত্রাসীদের ধরতে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চলেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এই এলাকায় এক আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছিলেন ৪৪ সেনা।
বার্তাবাজার/এসজে