মালয়েশিয়ায় আরএমসিওর মেয়াদ বাড়ানো হলো আরও ৩ মাস

মালেয়েশিয়া স্বাস্থ্যবিধি মানতে কঠোর ভূমিকায় রয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মানার সময়সীমা আরো বাড়িয়ে দিয়েছে। দেশটিতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাব অব্যাহত থাকায় আগামী ৩১ মার্চ পর্যন্ত রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের (আরএমসিও) সময়সীমা বাড়ানো হয়েছে।

শুক্রবার মালেয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইসমাঈল সাবরি ইয়াকুব স্থানীয় গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ ছাড়া সকল অভিবাসীকর্মীদের জন্য ১ জানুয়ারি থেকে করোনা টেস্ট বাধ্যতামূলক করেছে দেশটি

অন্য এক বিজ্ঞপ্তিতে দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বলেন, ‘করোনা টেস্ট না করলে এক হাজার মালয়েশিয়ান রিংগিত বা ৬ মাস কারাদণ্ড হতে পারে।
মালয়েশিয়ায় দ্বিতীয়বার করোনা সংক্রমণে এক লাখ ১৫ হাজার লোক সংক্রমিত হযেছে যা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। আর তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সার্বিক পরিস্থিতি বিশেষ বিবেচনা করে, একটানা তিন মাস আরএমসিও বাড়ানো হয়েছে।’

এই আইন কেউ ণা মানলে তাকে গ্রেফতার করে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর