বাঁশ বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার ইয়ারপুর প্রাইমারি স্কুল সংলগ্ন কবরস্থানের পাশের বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইয়ারপুর প্রাইমারি স্কুল সংলগ্ন কবরস্থানের পাশের বাগানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের চোখ ও মুখে ধারালো অস্ত্র দিয়ে খোঁচানোর চিহ্ন রয়েছে। এছাড়া গোপনাঙ্গেও আঘাতের চিহ্ন রয়েছে এবং নিহতের দুই পা চাদর দিয়ে বাঁধা ছিল। কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।

এ ব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে নিহতের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর