কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় সমাজসেবা দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জানুয়ারী) দুপুর ১ টায় ‘ক্ষুধা দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই স্লোগানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা সমবায় অফিসার আবু মোতাল্লেম, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ।
বার্তাবাজার/পি