মানিকগঞ্জের সিংগাইরে কৃষি যন্ত্রের অগ্রপথিক দি মেটাল প্রা: লিমিটেড এর উদ্যোগে মেটালের নতুন ৭৫হর্স পাওয়ার এর ফুলফিড কম্বাইন হারভেস্টার এর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (৩০ ডিসেম্বর) উপজেলার কাশিমনগর এলাকায় মাঠ প্রদর্শনী উপলক্ষে আগত সূধীবৃন্দ মেটালের নতুন মডেলের হারভেস্টার এর মাধ্যমে ধান কাটা, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দী কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফিল্ড সার্ভিস উইং: এর পরিচালক মাহফুজ হোসেন মিরদাহ, মনিটরিং বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ মিজানুর রহমান, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বশির আহমেদ সরকার, খামার যান্ত্রীকিকরণ প্রকল্পের পরিচালক মোঃ বেনজীর আলম, প্রকল্প মূল্যায়ন ও মনিটরিং এর উপ-পরিচালক মোঃ শেখ ফরিদ,ঢাকা অঞ্চলের উপ-পরিচালক তুষার কান্তি সমাদ্দার, মানিকগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক মোঃ শাহজাহান আলী বিশ্বাস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবু মোহাম্মদ এনায়েতুল্লাহ, আশরাফুজ্জামান, অতিরিক্ত উপ-পরিচালক, ঢাকা অঞ্চল; আফতাবুন নাহার, উপ-প্রকল্প পরিচালক, খামার যান্ত্রিকিকরণ প্রকল্প; মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ, উপ-প্রকল্প পরিচালক, খামার ন্ত্রীকিকরণ প্রকল্প; মোঃ টিপু সুলতান, উপজেলা কৃষি কর্মকর্তা, সিঙ্গাইর;মেটালের পক্ষ থেকে লে: কর্ণেল তারেকুল আলম খান (অব:), নির্বাহী পরিচালক ও প্রধান, এগ্রিমেশিনারী বিজনে, দি মেটাল প্রা: লিমিটেড; জহুরুল আলম, উপ-মহাব্যাবস্থাপক, দি মেটাল এগ্রিটেক লিমিটেড; কৃষিবিদ টি এম আসাদুর রহমান, সহকারী মহা ব্যবস্থাপক, দি মেটাল এগ্রিটেক লি:, স্থানীয় আগ্রহী ক্রেতাগন এবং কোম্পানীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মেটালের এফ এম ওয়াল্ড কম্বাইন হারভেস্টার দিয়ে খুব সহজেই ১ ঘণ্টায় প্রায় ১.৫ একর জমির ধান/গম কাটা, মাড়াই, ঝাড়াই করে বস্তা বন্দী করা যায়। জ্বালানী তেল লাগে মাত্র ১০-১২ লিটার ডিজেল। মেটালের এই কৃষি যন্ত্রে ১.৫ একর জমির ধান কাটতেখরচ হয় মাত্র ১৫০০ টাকা আর লাভ হয় ৫-৭ হাজার টাকা পর্যন্ত। শুয়ে পড়া ধান ও কাঁদা পানির ধানও খুব সহজেই কাটা যায় এই যন্ত্রের মাধ্যমে।
বার্তা বাজার/এস.আর