চসিক নির্বাচনে দায়িত্ব প্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হবে

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তাদের শীঘ্রই প্রশিক্ষণ দেওয়া হবে।

শনিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহনের জন্য পরিপূর্ণ দক্ষতা ও প্রস্তুতি প্রয়োজন। এজন্য দায়িত্ব প্রাপ্ত সকল ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের প্রস্তুতি নিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।

তিনি আরো জানান, ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় চসিক নির্বাচনের জন্য ৭৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের সবাইকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

উল্লেখ্য, নগরীর ৪১টি ওয়ার্ডের ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটারের জন্য ৭৩৫টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এজন্য প্রস্তুত রাখা হয়েছে ১১ হাজার ৫শ ইভিএম।প্রত্যেক বুথে থাকবে দুটি করে ইভিএম। যেখানে ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩৩টি স্থায়ী ও দুটি অস্থায়ী।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর