সরিষাবাড়ীতে ব্যবসায়ী সমবায় সমিতির উদ্বোধন

“”সঞ্চয়, সমৃদ্ধি ও সুরক্ষা”” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সুরমা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির (রেজিঃ নং- ১৫৫) উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে এ সমবায় সমিতির উদ্বোধন করা হয়।

ইঞ্জিনিয়ার খালিদ হোসেনের সভাপতিত্বে ও পোগলদিঘা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা সমবায় কার্যালয়ের প্রতিনিধি আসলাম হোসেন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রকিবুল ইসলাম, স্থানীয় আজাহার হোসেন মেলেটারি প্রমুখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর