ববি বন্ধুসভার নতুন কমিটি ঘোষণা: সভাপতি হাবিবুল্লাহ, সম্পাদক মহাসিন

‘আমার মুক্তি আলোয় আলোয়’ এই স্লোগানকে ধারণ করে গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় অনলাইনের মাধ্যমে অনুষ্টিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) বন্ধুসভার বার্ষিক ভার্চুয়াল সভা। এই সভায় মোঃ হাবিবুল্লাহকে সভাপতি ও মোঃ মহাসিন হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা লেখাপড়ার পাশাপাশি আলোর পথে সবসময় অবিচল থাকার তাগিদ তুলে ধরেন। সভায় সংগঠনের বার্ষিক পরিকল্পনা ও গত একবছরের কর্মকান্ড তুলে ধরা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সভাপতি মো. মাহমুদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস ইভার সঞ্চালনায় অনুষ্টিত সভায় বন্ধুসভার উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন এম.‌ ‌জসীম‌ ‌উদ্দীন, আবু জাফর মিয়া, মোহসিনা হোসেন ও মোঃ আরিফ হোসেন।

আগামী এক বছর (২০২১) মেয়াদের জন্য বন্ধুসভার কমিটি ঘোষণা দেন বন্ধুসভার সাবেক সভাপতি মো. মাহমুদুল ইসলাম শাহীন। নতুন কার্যকরি কমিটি নিম্নরূপ:

সভাপতি: মোঃ হাবিবুল্লাহ, সহ-সভাপতি: মোঃ শরিফুল ইসলাম, সানবীর রেহমান সজীব, সাধারণ সম্পাদক: মোঃ মহাসিন হোসেন, সহ-সাধারণ সম্পাদকঃ সুদ্বীপ কুমার কুন্ডু, দেবাশীষ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক: জান্নাতুল ফেরদৌস ইভা, সহ-সাংগঠনিক সম্পাদক: শাওন ইসলাম, নারী সম্পাদক: নিগার আফরিন, পাঠচক্র সম্পাদক: জান্নাতুন তানজীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: আহমাদুল্লাহ, যোগাযোগ সম্পাদক: মোঃ হাসিবুর রহমান, প্রচার সম্পাদক: আলভী আক্তার, মানব সম্পাদক: সামিউল ইসলাম সিফাত, দপ্তর সম্পাদক: মোঃ দেলোয়ার হোসেন, সাহিত্য সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক: কাকলি আক্তার, প্রশিক্ষণ সম্পাদক: মোঃ সৈকত আনাম, অর্থ সম্পাদক: মোঃ আকিমুল ইসলাম সৈকত, সমাজ কল্যাণ সম্পাদক: রাজিয়া খানম, পরিবেশ সম্পাদক: অনুপ মজুমদার, ক্রীড়া সম্পাদক: মোঃ মিরাজ আহম্মেদ ডায়মন্ড, অনুষ্ঠান সম্পাদক: অর্পিতা কর্মকার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক: নুসরাত জাহান নিসা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক: মোঃ আকতার হোসেন (নাবি)।

পরিশেষে নবনির্বাচিত সভাপতি মোঃ হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ মহাসিন হোসেনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর