নতুন বছরের শুরুতেই হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। উডল্যান্ডসের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন বিসিসিআই সভাপতি।
শনিবার(২ জানুয়ারি) সকালে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তারপর ওয়ার্ক আউট করার সময় ব্ল্যাক আউটে পড়ে যান তিনি। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা বলছেন, কার্ডিয়াক সিনকোপ হয়েছে সৌরভের। কারণ, ব্যয়াম করার সময় আচমকা তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। অনেকটা ব্ল্যাক আউট-এর মতো। টেম্পোরারি পেসমেকার লাগানোর চিন্তা-ভাবনা চলছে।
সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বার্তাবাজার/পি