গুরুতর অসুস্থ হয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ এপোলো হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হয়েছেন। তিনি শনিবার (২ জানুয়ারি) সকালে অনেকটা সুস্থতাবোধ করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।
এসময় তিনি বলেন, এর আগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এরপর প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন। মওদুদ আহমদের ব্লাডের হিমোগ্লোবিন কমে গিয়েছিল।
শায়রুল খান জানান, ভর্তি হবার পর দুইবার করোনা টেস্ট করা হয়েছে। তার করোনা রিপোর্ট নেগেটিভ আসছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহা-সচিবসহ সকল নেতৃবৃন্দরা সবসময় ব্যারিস্টার মওদুদ আহমদের খবর রাখছেন বলে জানান তিনি।
বার্তাবাজার/ই.এইচ.এম