রাজধানী থেকে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারকৃতরা সকলেই মাদক বিক্রয় ও সেবনের দায়ে জড়িত।
এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫৭৮ পিস ইয়াবা, ১৩.৫ গ্রাম হেরোইন ১০০ বোতল ফেন্সিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (০১ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (০২ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম