বীর মুক্তিযোদ্ধা , মহিলা পরিষদের সভাপতি ও নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মো. আবদুল হামিদ এক শোক বার্তায় বলেন, এই নারী অধিকার নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী অবিভাবক হারালো। দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় আয়েশা খানমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এসময়, আবদুল হামিদ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (২ জানয়ারি) ভোরে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন এরপর আয়েশা খানমকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম