আয়েশা খানমের মৃত্যুতে নারী সমাজ অবিভাবক হারাল: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা , মহিলা পরিষদের সভাপতি ও নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, এই নারী অধিকার নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী অবিভাবক হারালো।

এসময় প্রধানমন্ত্রী, তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (২ জানয়ারি) ভোরে ঢাকায় নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন এরপর আয়েশা খানমকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর