২০২১ সালের প্রথম দিনে সারা দেশে ৯ হাজার ২৩৬ শিশু জনম নিয়েছে। এবং গোটা বিশ্বে জন্ম নিয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু।
শুক্রবার (১ জানুয়ারি) ইউনাইটেড ন্যাশন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) এ তথ্য প্রকাশ করেছে।
ইউনিসেফ ধারণা করছে এ বছর বিশ্বজুড়ে ১৪ কোটি নবজাতক জন্ম নিতে পারে যাদের গড় আয়ু ৮৪ বছর হতে পারে।
ইউনিসেফের তথ্যমতে, ২০২১ সালের প্রথম নবজাতক জন্মগ্রহণ করেছে প্রশান্ত মহাসাগরের ফিজি দ্বীপপুঞ্জে। গোটা বিশ্বে মোট যত শিশু জন্ম নিচ্ছে, তার অর্ধেকই মাত্র দশ দেশে। যে তালিকায় সবার উপরে রয়েছে ভারত। ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ভারতে ৫৯ হাজার ৯৯৫ শিশু জন্ম নিয়েছে।
এরপর যথাক্রমে চীনে ৩৫ হাজার ৬১৫, নাইজেরিয়ায় ২১ হাজার ৪৩৯, পাকিস্তানে ১৪ হাজার ১৬১, ইন্দোনেশিয়ায় ১২ হাজার ৩৩৬, ইথিওপিয়ায় ১২ হাজার ৬, মার্কিন যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৩১২, মিশরে ৯ হাজার ৪৫৫ ও কঙ্গো প্রজাতন্ত্রে ৮ হাজার ৬৪০ শিশুর জন্ম হয়েছে।
ইউনিসেফের একজিকিউটিভ ডিরেক্টর হেনরিটা ফোরে বলেছেন, নতুন সম্ভাবনার বিশ্বে পা রাখার সুযোগ নিয়ে পৃথিবীতে এল ৩.৭১ লাখ শিশু। মহামারির ধাক্কা শেষ করে নতুন এক পৃথিবী গঠনের স্বপ্ন দেখছে গোটা বিশ্ব। সেই জায়গায় দাঁড়িয়ে ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে উঠুক নববর্ষের নব শিশুরা।
বার্তাবাজার/ই.এইচ.এম