রোমে শতশত পাখির প্রাণ কেড়ে নিলো থার্টিফার্স্টের আতশবাজি

সারা বিশ্বে পালন করা হলো ইংরেজি নববর্ষ ২০২১। যেহেতু করোনা ভাইরাসের প্রকোপ এখনও বেশ জোড়ালো সেহেতু সকল দেশে অল্পপরিসরে অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎযাপন করা হলো নতুন বছর। একইভাবে ইতালিতেও উৎযাপন করা হযেছে নতুন বছর। কিন্তু থার্টিফার্স্ট নাইটে দেশটির রাজধানীতে ঘটেছে ভিন্ন রকম এক বিপর্যয়।

রোমে থার্টিফার্স্ট নাইটে আতশবাজি করার সময় মারা পড়েছে শত শত পাখি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ‘নৃশংস হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠনগুলো।

জানা যায়, রোমের প্রধান রেলস্টেশনে নতুন বছরের প্রথম দিনে কয়েকশ’ স্টারলিংস পাখি মরে পড়ে থাকতে দেখা যায়। এছাড়া আহত হয়ে পড়ে ছিল অনেক পাখি।

যদিও পাখিগুলোর মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব প্রোটেকশন অব অ্যানিমেলস (ওআইপিএ) জানিয়েছে, উচ্চশব্দের পটকা ফোটানো ও আতশবাজি পাখিদের এই মৃত্যুর জন্য দায়ী।

সংগঠনটির মুখপাত্র লোরেডানা দিলিও জানান, ‘হতে পারে আতশবাজির উচ্চশব্দে ভয়ে মৃত্যু হয়েছে পাখিগুলো। কিংবা তারা ভয়ে একসঙ্গে উড়তে গিয়ে নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি লেগে মৃত্যুবরণ করেছে। আবার হতে পারে পাখিগুলো ভয়ে উড়তে গিয়ে দিশেহারা হয়ে কোনো স্থাপনা বা বিদ্যুতের লাইনে আটকা পড়ে মারা গেছে। আবার হার্ট অ্যাটাকেও প্রাণ হারাতে পারে পাখিগুলো।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর