তুরস্কে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত

যখন মহামারি করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্ব বেসামাল। তখনই আবার আবির্ভূত হলো করোনার নতুন রূপ। এই নতুন রূপের করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে সারা বিশ্বজুড়ে। এবার নতুন রূপের করোনা শনাক্ত হলো তুরস্কে। করোনার এই নতুন স্ট্রেইন শনাক্ত দেশগুলোর মধ্যে সর্বশেষ যুক্ত হলো তুরস্ক।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তার এক টুইট বার্তায় লিখেন, নতুন রূপের করোনা বা করোনা নতুন স্ট্রেইন আমাদের দেশে আছে কিনা সেটা উৎঘাটন করতে আমরা পরীক্ষা চালাই। অবশেষে ১৫ জনের শরীরে আমরা করোনার নতুন স্ট্রেইন খুজে পাই। এদের প্রত্যেকেই যুক্তরাজ্য থেকে ফিরেছেন। তবে এ বিষয়ে সরকার কতৃক যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যুক্তরাজ্যের সাথে আমরা সকল ধরনের যাতায়াত ব্যবস্থা বন্ধ রেখেছি। যে ১৫ জনের শরীরে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে তাদের সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে শুক্রবার (১ জানুয়ারি) দেশটিতে নতুন করে ১২ হাজার ২০৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এক দিনে মারা গেছে ২১২ জন। তুরস্কে এ পর্যন্ত সর্বমোট ২২ লাখ ২০ হাজার জন আক্রান্ত হয়েছে। সর্বমোট মারা গেছে ২১ হাজার ৯৩ জন

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর