‘হ্যালো ছাত্রলীগ’ কল করলেই ছুটে যাবে ফ্রি অ্যাম্বুলেন্স

গরিব-অসহায় মানুষদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অন্যান্য এক মানবিক উদ্যোগ নিয়েছে বান্দরবান জেলা ছাত্রলীগ। হ্যালো ছাত্রলীগ নামের এই উদ্যোগে যে কোন মানুষ ফোন করলেই চলে আসবে অ্যাম্বুলেন্স। তবে এই জন্য একটি টাকাও খরচ হবেনা।

শুক্রবার(১ জানুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে বান্দরবান জেলা পরিষদের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেছে বান্দরবান জেলা ছাত্রলীগ। এই উদ্যোগ মূলত যারা অর্থের অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারেনা তাদের জন্য।

এ বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জনি সুশীল জানান, বান্দরবানে অনেক দরিদ্র মানুষ আছে যারা অর্থের অভাবে অ্যাম্বুলেন্স ভাড়া হাসপাতালে নিয়ে যেতে পারেনা মূলত তাদের জন্যই আমাদের এ উদ্যোগ। চিকিৎসার অভাবে যেন কোন অসহায় মানুষের মৃত্যু না হয়।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাওসার সোহাগ বলেন, কিছুদিনের মধ্যেই একটি হটলাইন নাম্বার চালু করব। আর এই নাম্বারে ফোন করলেই সাথে সাথে অ্যাম্বুলেন্স নির্দিষ্ট স্থানে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। আর এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে দেবে ছাত্রলীগ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর