হবিগঞ্জের মোহনপুর সীমান্তে পাকা অফিস নির্মাণ নিয়ে বিজিবি-বিএসএফ বৈঠকের মধ্য দিয়ে নিরসন হলো চলমান উত্তেজনা। এ বৈঠকে সিদ্ধান্ত হলো বিজেপির আগের যে টিনের অফিস ছিলো সেটাই থাকবে। নতুন করে সিমেন্ট দিয়ে পাকা অফিস নির্মাণ করতে চেয়েছিল সেটা তারা করতে পারবে না।
শুক্রবার (১ জানুয়ারি) সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তের মোহনপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বাংলাদেশের পক্ষে পরিচালনা করেন ধর্মঘর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবু বক্কর। এবং ভারতের পক্ষে পরিচালোনা করেন বিএসএফের সুবেদার ত্রিমোহন সিং।
একটি সূত্রের ভিত্তিতে জানা যায়, গত দিন আগে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সীমান্তের কাছে এদিকে ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকায় ১৯৯৪-৪/এস পিলারের কাছে ৫০ গজের মধ্যে ভারতীয় ভারতের জনতা পার্টি তাদের পাকা একটি অফিস করতে চেয়েছিল যদিও তাদের একটি টিনের তৈরি অফিস সেখানে রয়েছে। পাকা অফিস নির্মাণ কালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে বাধা দেন ধর্মঘর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবু বক্কর। এতে সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়। এমন ঘটনা সৃষ্ট হওয়াতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর পরই সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়।
শুক্রবার (১ জানুয়ারি) দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিয়ে পতাকা বৈঠকে বসনে। সেখানে বিষয়টি পুরোপুরিভাবে সমাধানের মধ্য দিয়ে পুনরায় সীমান্তে শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়।
বার্তাবাজার/ ই.এইচ.এম