রাজধানীর মহাখালী এলাকায় ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন সোহাগ ও হাসান নামের দুইজন। নিহত কিশোরের নাম আরিফ (১৫)। শুক্রবার রাত পৌনে দশটার দিকে মহাখালী কাঁচাবাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।
সূত্র জানায়, শুক্রবার রাতে বেশ কয়েকজন মিলে রাতের খাবার খেতে কাঁচাবাজারের কাছে একটি হোটেলে যাচ্ছিল তারা। এসময় জনি ও নুরুসহ বেশ কয়েকজন মিলে এলোপাতাড়ি হামলা করে হাসান, সোহাগ ও আরিফের ওপর।
পরে তাদের বন্ধু রবিনসহ কয়েকজন মিলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান আরিফ। সোহাগ ও হাসান গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
রবিন জানান, তিনি হামলার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে জনি ও নুরু মহাখালী ফ্লাইওভারের নীচে বসবাস করে মাদক সেবন করে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনপচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বার্তাবাজার/এসজে