কুষ্টিয়ার পর এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ভাঙচুর করা হয়েছে। হামলায় ভেঙে গেছে ম্যুরালের এক পাশ। শুক্রবার (১ জানুয়ারি) বিকালে পীরগঞ্জ পৌর সদরের পূর্ব চৌরাস্তায় এই ঘটনা ঘটে।
এ সময় আটক করা হয়েছে হামলাকারী যুবককে। আটককৃত যুবকের নাম নুর আলম (৪২)। সে পৌর সদরের রঘুনাথপুর এলাকার ওহিদুল মিয়ার ছেলে।
জানা যায়, ইট দিয়ে আঘাত করে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে ফেলার চেষ্টা করে নুর আলম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে আটক করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, বিষয়টি সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান
বার্তাবাজার/এসজে