নাস্তিকরা আমাদের বক্তব্যের কাটছাঁট প্রচার করছে: মামুনুল

নাস্তিকরা আলেম ওলামাদের বক্তব্য কাটছাঁট করে প্রচারের মাধ্যমে সরকারের সাথে আলেমদের সম্পর্কে বিভাজন করছেন বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুক্রবার হাটহাজারি মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে উপস্থিত হয়ে তিনি এই কথা বলে বলেন।

মামুনুল হক বলেন, বর্তমান সরকারের সাথে আলেম সমাজের বিভাজন সৃষ্টি করতে নাস্তিক-মুরতাদরা সরকারকে ভুল তথ্য উপস্থাপন করে আলেমদের সাথে সরকারকে মুখোমুখি করছে।

আল্লাম শফী সম্পর্কে তিনি বলেন, বর্তমান নাস্তিক্যবাদী গোষ্ঠিদের থেকে আল্লামা শাহ আহমদ শফী রহ. এ দেশের মুসলমান তৌহিদি জনতাকে হেফাজত করিয়েছিলেন। ২০১৩ সালে নাস্তিকদের যে আস্ফালন সৃষ্টি হয়েছিল, যুবতীদের রাস্তায় নামিয়ে রাত ১২টায় এমরান এইচ সরকার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল।

বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে আমার আপনার সন্তানদেরকে নাস্তিক্যবাদী পাঠদান করাচ্ছে। দ্রুত এ শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে অন্যথায় আমাদের সন্তানরাও নাস্তিক্যবাদীর শিক্ষায় শিক্ষিত হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর