সিলেটে আসা অবৈধ নেপালি নাগরিক আটক

সিলেটের শাহপরান এলাকা থেকে সুর্যে তামাং নামে এক নেপালি নাগরিককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে তাকে আটকের পর শুক্রবার (১ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, সিলেটের শাহপরান থানাধীন ক্যান্টনমেন্ট এলাকা থেকে ওই নেপালীকে আটক করে সেনাবাহিনীর একটি টহল দল। একই রাতে তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায়, সে নেপালের জাভা জেলার সোমবাড়ি থানার বাসিন্দা। তার পিতার নাম মৃত সানতা তামাও এবং মায়ের নাম কৃষ্ণ তামাং।

এ বিষয়ে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তির আচরণ বেশ সন্দেহজনক মনে হয়। সে নেপালি ও হিন্দি ভাষার মিশ্রণে কথা বলছিল। তার সাথে কোনো বৈধ পাসপোর্ট ও সংশ্লিষ্ট কাগকপত্র পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, কিভাবে ও তার কোন মাধ্যমে সে বাংলাদেশে প্রবেশ করেছে তা এখনও জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে এসব কথা জানা যাবে। আপাতর তার নামে বিদেশি নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় মামলা করা হয়েছে।

শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, হয়তো পার্শ্ববর্তী দেশের সীমানা দিয়ে প্রবেশ করেছে। তবে সবকিছু তদন্ত চলেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর