ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শুরু হয়েছে বীকন ফার্মা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ শুক্রবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ এ.আর.এম উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বীকন ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর আয়োজনে এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির সভাপতি শ্রী জীবন বণিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫( নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
সমাজে অবক্ষয় রোধে খেলাধুলা একটি অন্যতম মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় যুবকদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করে জাতীয় পর্যায় খেলোয়ার সৃষ্টি করা। তাঁর এই লক্ষ্যকে সামনে রেখে টুর্নামেন্টের শুভ সুচনা।
তেজখালী ইউনিয়নের বাহেরচর সোনালী ফুটবল একাদশ ও শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রাম ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের প্রথম খেলাটি উদ্বোধন করেন, প্রধান অতিথি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল উত্তেজনাপূর্ন উদ্বোধনী খেলায় তেজখালী ইউনিয়নের বাহেরচর সোনালী ফুটবল একাদশকে টাইব্রেকারে ৬-৫গোলে হারিয়ে শ্যামগ্রাম ইউনিয়নের নোয়াগ্রাম ফুটবল একাদশ জয়ী হয়। বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৬টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন সাদেক, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন নসূ, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ।
বার্তাবাজার/এ.আর