খুলনায় পরিবারের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করেছিল পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান সোহাগ (২৭)। সেটা না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে খুলনা নগরীর আড়ংঘাটা থানাধীন তেলিগাতীতে এই ঘটনা ঘটে।
নিহত সোহাগের বাবা আনোয়ার হোসেন খানজাহান আলী থানার উপ-পরিদর্শক। বর্তমানে তিনি পথের বাজার পুলিশ ক্যাম্পে কর্মরত।
এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রেজাউল করিম বলেন, পরিবারের কাছে মোটর সাইকেলের বায়না ধরে তা না পেয়ে বৃহস্পতিবার নিজঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সোহাগ।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে খান জাহান আলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসজে