বিজয় দিবস উন্মুক্ত টেবিল টেনিসে বাংলাদেশ পুলিশ চ্যাম্পিয়ন

মুজিববর্ষ বিজয় দিবস উন্মুক্ত টেবিল টেনিস‌ একক ‎র‌্যাংকিং প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের মুহ্তাসিন আহমেদ হৃদয় ৪-১ সেটে বাংলাদেশ আনসারের মোহাম্মদ জাভেদ আহমেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ শুক্রবার বিকালে রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামে টুর্নামেন্টের সমাপনী দিনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ মফিজ আল আসাদ। পুলিশের এডিশনাল ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। ১নং সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর।

এ টুর্নামেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশ পুলিশ প্রথমবারের মত পুরুষ দল ও মহিলা দল গঠন করে। এর মধ্যে পুরুষ দল রানার্স আপ এবং মহিলা দল বাংলাদেশ আবাহনী লিমিটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর