অতিথি পাখি শিকার বন্ধে শোভাযাত্রা

“জীবনের জন্য পাখি তাদেরকে সযত্নে রাখি”-এই প্রতিপাদ্য সামনে নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা এরাকায় নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে জীববৈচিত্র্য রক্ষায় শীতের আগমনে আসা অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতামুলক “সাইকেল র‌্যালি” অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে র‌্যালিটি নহাটা ইউনিয়ন সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) বুরহান উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য, আজীবন ও দাতা সদস্য উপস্থিত ছিলেন।

হরেকৃষ্ণ অধিকারী বলেন, প্রকৃতির প্রাণ পাণি কেউ যাতে শিকার করতে না পারে আমরা সেই জন্য কাজ করছি। পাখি শিকারিদের নাম সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো: শাহজাহান মিয়া বলেন, নহাটায় উপজেলার সবচেয়ে বড় ইছামতির বিল রয়েছে। প্রতি বছর শীতকালে এখানে প্রচুর অথিতি পাখির সমাগম হয়। এক শ্রেণির শিকারির ফাদেঁ প্রচুর পাখি ধরা পড়ে। এতে পাখির সংখ্যা কমে যাচ্ছে। অতিথি পাখি শিকার বন্ধে জনসচেতনতামুলক সাইকেল র‌্যালসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর