কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্রামতি রিমা (১৮) নামে এক নব বধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (শুক্রবার) দুপুর ২টার দিক রিমা গলায় উড়না পেচিয়ে স্বামীর বাড়ির নিজ শয়ন কক্ষে আত্মহত্যা করেন।
উদ্ধারকৃত গৃহ বধু হলেন- কুড়িগ্রাম সদরের জিগামারীঘাট ঝাকুয়া পাড়া গ্রামের মৃত রবি দাসের কন্যা শ্রামতি রিমা (১৮)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ৮ মাস আগে নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা গাছফাড়ী এলাকার সূর্যলালের ছেলে মহেশের সাথে কুড়িগ্রামের জিগামারী ঘাট ঝাকুয়া পাড়া গ্রামের রবি দাসের মেয়ে রিমার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কোন্দল শুরু হয়। পরে আজ দুপুরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এদিকে মৃত গৃহবধুর সহোদর শ্রী কার্তিক দাস অভিযোগ করে বলেন, আমার বোনের বিয়ের ৮মাস হলো, বোনের শশুরবাড়ির লোক ৪০ হাজার টাকা যৌতুকের জন্য দাবি করে। আমরা ২০ হাজার টাকা দিয়েছি, বাকি টাকা দিতে পারিনি, এ জন্য তারা নির্যাতন করেছে।
এ বিষয়ে মৃত গৃহবধুর শশুর বাড়ির লোকজনের সাথে কথা বলতে চাইলে, তারা কথা বলতে অপারগতা প্রকাশ করেন ।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিমা গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে বিস্তারিত পরে জানা যাবে।
বার্তাবাজার/এ.আর