টাঙ্গাইলে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপত্বিতে আয়োজিত সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার ঘোষ, সহ-সভাপতি জে এল ভৌমিক, বিভাগীয় যুগ্ম সাধারণ-সম্পাদক অঙ্কুরজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, দপ্তর সম্পাদক বিপ্লব দে প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ (ঝন্টু)। এ সময় জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর