বয়স ৪১ হলে কি হবে এখনও ব্যাট হাতে তাণ্ডব চালাতে প্রস্তুত থাকেন ইউনিভার্স বস ক্রিস গেইল। প্রতিপক্ষ দলের বোলারদের জন্য তিনি এক আতঙ্ক। প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে আজও ত্রাস হয়ে ওঠার ক্ষমতা রাখেন তিনি।
এখনই অবসর নিয়ে নারাজ গেইল। আরও ৫ বছর খেলতে চান তিনি। সেই সঙ্গে মাতাতে চান আরও দুটি বিশ্বকাপ। কেবল ২০২১ না, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান তিনি।
এ প্রসঙ্গে গেইল বলেন, এখনই অবসরের কোনো পরিকল্পনা নেই আমার। আমি বিশ্বাস করি আরও ৫ বছর খেলতে পারব। ৪৫ এর আগে অবসরের কোনো সুযোগ নেই। হ্যাঁ, আরও দুটি বিশ্বকাপ খেলা বাকি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৭ ম্যাচে ৩ হাফসেঞ্চুরিতে ২৮৮ রান করেছিলেন গেইল।
সবমিলিয়ে ৪১১টি টি-টোয়েন্টি খেলে ১৩ হাজার ৫৮৪ রান করেছেন গেইল। যেখানে ২২টি সেঞ্চুরি ও ৮৫টি হাফসেঞ্চুরি হয়েছে। ৪১১টি টি-টোয়েন্টিতে গেইল ১০০১টি ছক্কা হাঁকিয়েছেন ও ১০৪১টি চার মেরেছেন।
বার্তাবাজার/এস.জি