শেখ রাসেলকে হারিয়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী

বছরের প্রথম দিন জয় দিয়েই রাঙালো চট্টগ্রাম আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ার্টারে আজ মাঠে নামে শেখ রাসেল ক্রীড়া চক্র-চট্টগ্রাম আবাহনী।

এই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনীর হয়ে রাকিব হোসেন ও মানাফ রাব্বি একটি করে গোল করেন।

তাদের গোল ও গোলরক্ষক নাঈমের দারুণ নৈপুণ্যতায় জয়ের হাসি হাসে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ৬০ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি শেখ রাসেল। দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লোপেজ রদ্রিগেজ পেনাল্টি মিস করেন।

প্রথম ৯০ মিনিট কোনো দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত ৩০ মিনিটেই দুইটি গোল করে চট্টগ্রাম আবাহনী। ১০৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান রাকিব। ১১৩ মিনিটে গোলের ব্যবধান দ্বিগুণ করেন মান্নাফ রাব্বী।

ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে চট্টগ্রাম আবাহনীর কাওসারকে ফাউল করায় শেখ রাসেলের তকলিস আহমেদকে লাল কার্ড দেখান রেফারি। এটাই ফেডারেশন কাপে প্রথম লাল কার্ড।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর