পটুয়াখালীতে ৫১তম জেলা দিবস পালন উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১লা জানুয়ারী) সকাল ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনয় প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পটুয়াখালীর সম্পাদক অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, সাবেক সভাপতি নির্মাল কুমার রক্ষিত, মো. গোলাম কিবরিয়া, কাজী শামসুর রহমান ইকবাল ও কাজল বরণ দাস, সাবেক সাধারণ সম্পাদক মুফতী সালাহউদ্দিন প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ জাফর খান, সোহরাব হোসেন ও জাকারিয়া হৃদয়। অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯১৯ সনের ১ জানুয়ারী খুলনা বিভাগের তৎকালিন কমিশনার এ.এম.এফ জেলা প্রশাসকের ভবনের দরবার হলে পটুয়াখালী জেলা প্রশাসনের কার্যক্রম উদ্বোধন করেন। একই বছরের ৯ মার্চ পটুয়াখালী জেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তৎকালিন পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস এডমিরাল এস.এম আহসান। পটুয়াখালী জেলার প্রথম জেলা প্রশাসক ছিলেন হাবিবুল ইসলাম।
বার্তাবাজার/এ.আর