সিরাজদিখানে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রনজিৎ স্মৃতি সিক্স-এ-সাইড ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ফাইনাল খেলার উদ্বোধন করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ। নতুনবর্ষকে স্বাগত জানাতে ও সংগঠনের প্রয়াত সদস্যকে স্মরণ রাখতে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর এই খেলার আয়োজন করে।

খেলায় উপজেলার ৮টি দল অংশ গ্রহণ করে। নক আউট পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় কাজীরবাগ একতা সংসদ, রানার্সআপ হয় শাপলা কুঁড়ি আগস্ট ক্রীড়া চক্র।

ফাইনাল খেলা শেষে বিকাল ৫ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ট্রফি তুলেদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

ফ্রেন্ডস এসোসিয়েশন এর সভাপতি হাজী আশরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বাহারের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিউদ্দিন হাওলাদার, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমান মৃধা প্রমূখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর