নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪

নরসিংদী বেলাব উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে ঢাকাগামী প্রাইভেটকার ও সিলেটগামী আল মোবারকা যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ৪ যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে প্রাইভেটকারের আরো এক যাত্রী। মূমুর্ষ যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে স্থানীয়রা।

শুক্রবার বিকাল ৫ টায় উপজেলার নারায়নপুর ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে এ দূঘর্টনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাইভেট কারের ভিতর থাকা নিহত ব্যক্তির মানিব্যাগ থেকে মোঃ নওয়াব আলী নামে একজনের পার্সোনাল পরিচয় পত্র পাওয়া গেছে।

পরিচয় পত্রের সূত্রে জানা গেছে তার বাড়ি গাজীপুর। আইডি কার্ডে লেখা আছে এম.ডি নওয়াব আলী,ঢাকা বিজিং ড্রায়িং এন্ড উইভিং ইন্ডাস্ট্রিজ লিঃ জেনারেল ম্যানেজার। ফোনঃ ০১৭১১৬৭৩৯৯১।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় সিলেট হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার ও ঢাকা থেকে আল মোবারাকা (ঢাকা মেট্রো-ব-১৫-৭২৩৫) নামের একটি যাত্রীবাহী বাস প্রাইভেট কারের উপর উঠে যায়। এসময় প্রাইভেটকারটি ধুমড়ে মুুচড়ে যায় এবং প্রাইভেটকারের ভিতরে থাকা ৫ জন যাত্রীর মধ্যে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর