বছরের প্রথম দিন দেশে করোনা থেকে সুস্থ ১ হাজার ১৯৭ জন

আজ (১ জানুয়ারি) বছরের প্রথম দিন দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৭ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৮ হাজার ৬৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯০ জন ও মারা গেছেন ১৭ জন। দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৪ হাজার ৫০০ জনে ও মোট মারা গেছেন ৭ হাজার ৫৭৬ জন।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১ হাজার ১৯৭ জনের মধ্যে সর্বোচ্চ ৮৪০ জন ঢাকা বিভাগের। সর্বনিম্ন ১১ জন ময়মনসিংহ বিভাগের। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৯২ জন, রংপুর বিভাগে ৬০ জন, রাজশাহী বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ২৬ জন, সিলেট বিভাগে ২৩ জন এবং খুলনা বিভাগে ১৮ জন রয়েছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর