ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা নূর হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত

শুক্রবার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত ছড়াকার ও সাবেক অতিরিক্ত সচিব নূর হোসেন তালুকদার (আলম তালুকদার) এর ৬৫তম জন্মবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত।

ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমানের সভাপতিত্বে ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ে স্মরণ সভায় বক্তব্য রাখেন, লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার, জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি, ৭০ এর দশকের প্রখ্যাত ছড়াকার সোহরাব পাশা, সরকারী কলেজের প্রফেসর, এনসিটি সাবেক সদস্য মাহমুদ দিদার, জিবিজি সরকারী কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, ডঃ মমতাজ বেগম, উদিচী শিল্পি গোষ্ঠির টাঙ্গাইল জেলা সিনিয়র সহসভাপতি, খন্দকার মনিরুজ্জামান, সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব হাসান কায়কোবাদ জজ।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন পত্রিকার ঘাটাইল প্রতিনিধি উত্তম আর্য্য,
দৈনিক ভোরের কাগজ ঘাটাইর প্রতিনিধি ও ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল আলম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি উত্তর টাংগাইল প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা নূর হোসেন তালুকদারে কর্মময় জীবন নিয়ে বিশিষ্ট্য ব্যক্তিরা আলোচনা করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর