অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারত। সেই দলে জায়গা পেয়েছেন থাঙ্গারসু নাটরাজন। উমেশ যাদবের পরিবর্তে জায়গা পেয়েছেন তিনি।
দ্বিতীয় টেস্ট চলাকালীন ইনজুরিতে পড়েন যাদব। তার পরিবর্তে ডাক পেয়েছেন নাটরাজন। নেট বোলার হিসেবে অস্ট্রেলিয়ায় আসা ২৯ বছরের নাটরাজনের স্বপ্নের দৌড় চলছে।
এছাড়াও দলে ফিরেছেন ওপেনার রোহিত শর্মা। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি ও প্রথম দুই টেস্টে ছিলেন না তিনি। মোহাম্মদ শামির পরিবর্তে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর।
উল্লেখ্য, চার ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। আগামী ৭ জানুয়ারি সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া।
শেষ দুই টেস্টের ভারতীয় স্কোয়াড: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহম্মদ সিরাজ, নবদ্বীপ সাইনি, থাঙ্গারসু নাটরাজন এবং শার্দুল ঠাকুর।
বার্তাবাজার/এস.জি